বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
বালিয়াকান্দিতে ডাকাতির প্রস্তুতির সময় লিটন মিয়া (২৬) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ঈদগাহ মাঠ থেকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নার গ্রামের ওমর আলী মিয়ার ছেলে।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি চাইনিজ কুড়াল, চাপাতি, ছয়টি ছুরি, একটি খেলনা পিস্তল, ১৫৮ রাউন্ড ইয়ারগানের গুলিসহ দুটি ল্যাপটপ ও ডাকাতি কাজে ব্যবহূত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
