কচুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৮

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছেন। ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন নাহার ভূইয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। আহতরা হলেন: যুবলীগ নেতা শাহরিয়ার হোসেন ভূইয়া (৩৫), হযরত আলী (৫৫) ও ছানা (২৪)। কচুয়া থানার ওসি ওয়ালীউল্লাহ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।