কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৮

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভায় বুধবার বেলা সাড়ে ১১টায় প্রায় ৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি। এ সময় আরো উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কালিয়া পৌরসভার সচিব মো. মনিরুজ্জামান, কালিয়া পৌরসভার সকল কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।