বরিশাল অফিস
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি গ্রামের এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে সালাউদ্দিন ঢালী নামের যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঐ গ্রামের জলিল ঢালীর ছেলে আহত সালাউদ্দিনকে আটক করে চিকিত্সার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করে। মেহেন্দিগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানান, সালাউদ্দিনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে হাত-পা বেঁধে তাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আবিদুর রহমান জানান, এ ঘটনার ঐ নারী বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
