সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় মঙ্গলবার আসাদপন্থি সাত যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে সিরিয়ার দুই সৈন্য রয়েছে। মানবাধিকারবিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানায়। খবর এএফপির।
ঐ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমানি বলেন, সিরিয়ার পূর্বাঞ্চলীয় সখনা-দির ইজোর রোড এলাকায় ইরানপন্থি মিলিশিয়াদের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলায় পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। সেখানে এ হামলায় আরো অনেকে আহত হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে টেলিকমিউনিকেশন কেন্দ্রে আরেক অভিযানে দেশটির বিমান বাহিনীর দুই সৈন্য নিহত হয়েছে।
