নেগেটিভ-পজিটিভ

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:৩৬

এই সময়ের ছড়া 

রফিকুল হক

 

নেই আছে, আছে নেই,

পাই না তো কোনো খেই!

আছে যার—তারে কই,

‘কিছুদিন দূরে রই।’

 

গুড় গুড় ঢাক ঢাক—

‘নেই’ তবু দূরে থাক,

হয়ো না তো হতবাক

কালবেলা কেটে যাক!

 

নেগেটিভ নেতিময়

তথাপি তা প্রীতিকর,

পজেটিভ হ্যাঁবাচক

তবু সেটা ভীতিকর।

 

আগে তবু ভালো ছিলি

দুধে পানি মেশাতি

মহামারি, দুর্গতি

নিয়ে নয়া বেসাতি।

 

টাকারে, আহা রে টাকা!

টাকা তোর কাম কী?

পিশাচেরা বোঝে না তো

জীবনের দাম কী?