এমপি দুর্জয়ের বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে ঘিওরে মানববন্ধন

আপডেট : ২৪ জুন ২০২০, ২২:০২

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিকে বিভ্রান্তিমূলক, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে ঘিওরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা আ. লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হামিদুর রহমান আলাই, উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইকরামুল ইসলাম খবির, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মুসা, যুগ্ম সম্পাদক মো. আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ভিপি শামীম প্রমুখ।  এছাড়া ঘিওর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ আলাদা আলাদা বিবৃতিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।