করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মন্ত্রী বীর বাহাদুর

আপডেট : ২৪ জুন ২০২০, ২২:৪২

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ দিন চিকিত্সা শেষে গতকাল বুধবার হেয়ার রোডের সরকারি বাসায় ফিরেছেন তিনি।

মন্ত্রীর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসায় গতকাল হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ জুন উশৈসিংকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।