করোনা পরীক্ষায় প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপন জরুরি — জি এম কাদের

আপডেট : ২৫ জুন ২০২০, ০০:২৭

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে সেই হারে ট্রেস্টিং বাড়েনি। আবার উপসর্গ নিয়ে টেস্ট করাতে গিয়ে অনেকে হয়রানির শিকার হচ্ছেন। টেস্টের ফলাফল পেতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত লেগে যায়। দেখা যায়, ফলাফল আসার আগেই আক্রান্ত ব্যক্তি আরো অনেককে সংক্রমিত করে। তাই প্রতিটি জেলায় আরটি পিসিআর ল্যাব স্থাপন জরুরি হয়ে পড়েছে। গতকাল বুধবার এক ভিভিও বার্তায় তিনি একথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, প্রয়োজনীয় সংখ্যায় টেস্টিং বাড়ালে আক্রান্তরা যথাযথ চিকিত্সা পাবে এবং সংক্রমণের সংখ্যাও কমবে। রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে করোনা টেস্টের সুবিধা থাকলেও জেলা পর্যায়ে সাধারণ মানুষ টেস্টের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।