কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি যুদ্ধাপরাধে অভিযুক্ত হয়েছেন। ১৯৯৮-৯৯ সালে সার্বিয়ার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে প্রায় ১০০ জনকে নির্যাতন, হত্যা ও গুমের অভিযোগে প্রেসিডেন্টসহ ১০জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতের এক বিশেষ প্রসিকিউটর। আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আগে কসোভোর বিশেষ চেম্বার কর্তৃক অনুমোদিত হতে হবে। গত ২৪ এপ্রিল তাদের বিরুদ্ধে দশটি অভিযোগে অভিযোগ গঠন করা হয়। যদিও বিস্তারিত কিছু জানায়নি প্রসিকিউটরের অফিস। প্রেসিডেন্ট থাচি সব অভিযোগ অস্বীকার করেছেন। -বিবিসি
