অ্যারিজোনা অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ সত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প ফিনিক্সের একটি চার্চ মিলনায়তনে তিন হাজার তরুণ সমর্থকদের উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে তার নির্বাচনী প্রচার অভিযানের ভাষণ দিয়েছেন। সেখানে আবারো করোনা ভাইরাসকে ‘কুং ফু’ ভাইরাস বলে আখ্যায়িত করেন। এই আপত্তিকর শব্দটি তিনি প্রথম উচ্চারণ করেন শনিবার ওকলাহোমার টুলসায় এক সমাবেশে। অ্যারিজোনার সমাবেশে উপস্থিত মাত্র কয়েকজনকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে যদি ফিনিক্সি শহর কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। ড্রিম সিটি চার্চে আয়োাজিত ঐ অনুষ্ঠান সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা বা অনুমতি শহর কর্তৃপক্ষ দেয়নি। কারণ শহর কোনো রকম রাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি দিয়ে থাকে না। এই অনুষ্ঠানের আগেই ফিনিক্সের মেয়র কেট গ্যালেগো আরো বলেন যদিও আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করাটা নিরাপদ নয়। বিশেষেত যখন অ্যারিজোনায় কোভিডের সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। তবু প্রেসিডেন্ট তার সমাবেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প ঐ অনুষ্ঠানে মঞ্চে ৯০ মিনিট থাকার সময়ে মহামারি সম্পর্কে সামান্যই কথা বলেছেন। —ভয়েস অব আমেরিকা
