আষাঢ়ের দিন এলে

আপডেট : ২৫ জুন ২০২০, ২০:০৪

টিপটিপ টিপটিপ সারাদিন বৃষ্টি

আকাশের পানে তবু চাতকের দৃষ্টি।

 

ঝমঝম ঝমঝম ঝরে সারাদিন

ব্যাঙ নাচে ঠ্যাং তুলে নাচে ধিনধিন।

  

রিমঝিম রিমঝিম সুমধুর সুরে

পাখা মেলে দেহ-মন যায় যেন উড়ে।

 

খাল-নদী বিল-ঝিল জলে থইথই

হাঁস খোঁজে দাদিমা ডাকে তই-তই।

 

পিনপিন পিনপিন ঝরে ঝুমঝুম

কাজকামে মন নাই ভালো লাগে ঘুম।

   

এই থামে এই বাড়ে এই হয় চুপ

আষাঢ়ের দিন এলে চলে এইরূপ।