১.
পা নাই পাখি নয় চলাফেরা করে
হাত নাই কান আছে মুখে শিকার ধরে।
২.
খাম্বার মতো দেখতে লম্বা
মাথায় অনেক চুল
চুলের মাঝে বাসা বাঁধে
বাবুই কি বুলবুল।
৩.
নিজের থেকে দশগুণ
তার মাথায় নিয়ে ওজন
সঞ্চয় করে সব সময়
অকালে করে ভোজন।
৪
চোয়ালের দেহ তার
পুরোটাই দাঁত
দাঁতের ফাঁকে পড়ে
পোকা কুপোকাত।
৫.
আকাশের বুকে থাকে
আসে মাঝে মাঝে
তার যাওয়া আসাতে
প্রকৃতি সাজে।
ধাঁধাগুলো তৈরি করেছেন—
বাসু দেব নাথ
উত্তর দেখ আয়নায়—
