বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১২:৫৬

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।

 

এর আগে বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরো পড়ুন : শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের ফলে চতুর্তবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।

 

ইত্তেফাক/ইউবি