ক্ষুদ্রঋণের গ্রাহকও সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি নয়

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:২১

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্রঋণ খাতের গ্রাহকরাও তিন মাস ঋণ পরিশোধ না করলে খেলাপি হিসাবে চিহ্নিত হবে না। এ খাতের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। যেখানে বলা হয়েছে, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি হিসাবে দেখানো যাবে না। করোনা ভাইরাসের কারণে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।