দেশের সরষে তেলের ব্রান্ড সুরেশ সরিষার তেল মানসম্মত নয় বলে যে অভিযোগ আনা হয়েছিলো তা নিয়ম অনুযায়ী পুনঃপরীক্ষা করার পর সেই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সুরেশ সরিষার তেলকে মানসম্মত উল্লেখ করে কোম্পানিটির লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএসটিআই। বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী সাজ্জাদুল বারী ২২ জুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল পণ্যের অনুকূলে প্রদত্ত সিএম লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। -প্রেস বিজ্ঞপ্তি
