লক্ষ্মীপুরের কমলনগরে চার কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা-চরবসু-জাহাজমারা ঘাট সড়কের চরবসু বাজারে এ মানববন্ধনের আয়োজন করা। স্থানীয় চরবসু সমাজকল্যাণ পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত ঐ মানববন্ধনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণি-পেশার ২০০ ব্যক্তি অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক পাকাকরণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জয়নাল আবদীন, চরবসু বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন প্রমুখ। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, সড়কটির আড়াই কিলোমিটার অংশ পাকাকরণের কাজ প্রক্রিয়াধীন। বাকি অংশ পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ঐ অংশও পাকা করা হবে।
