অভয়নগরে বাড়ছে চালের দাম

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৪২

অভয়নগরে চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। গত এক মাস ধরে চালের দাম দফায় দফায় বেড়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ধানের দাম বাড়ায় চালের দাম বাড়ছে। নওয়াপাড়া পরশ অটো রাইস মিলের মালিক মো. আনিসুর রহমান আনিস বলেন, বাজারে ধানের দাম বাড়ার কারণে চালের দাম ক্রমে বাড়ছে, এখানে মিল-মালিকদের কোনো কারসাজি নেই। তিনি আরো বলেন, কিছুদিন আগেও মোটা ধানের দাম ছিল ৬৫০ টাকা মণ যা বর্তমানে ৮৫০ টাকা, চিকন ধানের দাম আগে ছিল ৭০০ টাকা যা বর্তমানে ৯৫০ টাকা। নিয়ম অনুযায়ী মিল-মালিকরা ৪০ দিন পর্যন্ত ধান-চাল মজুত রাখতে পারবে। বাজারে কিছু ফড়িয়ারা ধান-চাল অবৈধ মজুত করে সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে চলেছে।  নওয়াপাড়া বণিক সমিতির সভাপতি ছন্দু মিয়া বলেন, মিল-মালিকরা সরবরাহ কমিয়ে গুদামে চাল মজুত করছে। মিল-মালিকরা বাজারে ধানের দাম বাড়ার কথা বলছেন। বোরো চাল বাজারে পাওয়া যাচ্ছে তাই চালের কোনো সংকট নেই। অভয়নগর উপজেলার ইউএনও নাজমুল হুসেইন ইত্তেফাক প্রতিনিধিকে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়া একটি জাতীয় ইস্যু, আমাদের ভিজিল্যান্স টিম বিষয়টির ওপর নজর রাখছে।