হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৪০

হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ তিন দিন পর বিজিবির কাছে হস্তান্তার করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গত মঙ্গলবার রাতে গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের নিকটে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্নে ওই যুবককে বিএসএফ গুলি করে হত্যা করে। পরে ওই দিন বিকেল সাড়ে ৫টায়  গোবরাকুড়া সীমান্তে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের আলোচনার মাধ্যমে বুধবার নিহতের লাশ ময়না তদন্ত শেষে বাংলাদেশের বিজিবির নিকট হস্তান্তরের সীদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই দিন সীমান্তে  বিজিবিসহ স্থানীয় শত শত মানুষ লাশ গ্রহণের অপেক্ষায় ছিলেন। কাগজপত্র অগোছালোর কারণে বিএসএফ লাশ দিতে আপত্তি জানায়।

আরও পড়ুন: স্বাস্থ্যখাত উন্নয়নসহ ৮ দফা দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ

বৃহস্পতিবার  দুপুরে ভারতীয় এম.পি ১১২৪-এস পিলার সংলগ্ন দুইদেশের পতাকা বৈঠক শেষে নিহত জলিলের লাশ গ্রহণ করে তার পরিবারের লোকজন। এসময় উপস্থিত ছিলেন ৩৯ ব্যাটালিয়নের কড়ইতলী কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুবকর সিদ্দিক, বিজিবি ও পুলিশ সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

ইত্তেফাক/এসি