পঞ্চগড়ে জাল টাকাসহ যুবক আটক

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৪৪

পঞ্চগড়ে জাল টাকাসহ নাইমুল ইসলাম রাজু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে জেলার সদর উপজেলার হাড়িভাষা বাজারে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামে। সে ঐ গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

হাড়িভাষা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইয়্যেদ নুরে আলম সিদ্দিকী জানান, রাজু হাড়িভাষা বাজারে কয়েকটি দোকানে জাল টাকা নিয়ে বাজার করতে গেলে দোকানদাররা বিষয়টি বুঝতে পারে। পরে ৬ হাজার ২০০ টাকার জাল নোটসহ স্থানীয়রা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পঞ্চগড় থানার উপ-পরিদর্শক ভবেশ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।