জয়পুরহাটে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৪৫

জেলায় বুধবার রাতে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৫। র্যাব সূত্র জানায়, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর জয়পুরগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন গত ১৩ জুন আম খাওয়ানোর কথা বলে ঐ শিশুকে ঘরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। অভিযোগ পেয়ে বুধবার রাতে তাকে আটক করে। জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে সে যৌন নিপীড়নের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।