নগরীর উপশহর আবাসিক এলাকা থেকে ইফজাল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপশহর বি ব্লকের ১৮ নম্বর রোড থেকে তার লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, সে রাতে পরিবারের সদস্যদের সঙ্গেই ঘুমিয়ে ছিল। সকালে ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করে সবাই। এক পর্যায়ে বাড়ির পিছনের দিকে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
শাহপরান (রহ.) থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।
