পাইকগাছায় পুলিশ পরিদর্শকসহ তিন জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ১৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মুখপাত্র ডা. ইফতেখার বিন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তরা হলেন: কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দাশ, আলমতলা গ্রামের মোতালেব দফাদারের পুত্র ইয়ামিন দফাদার, সোলাদানা ইউনিয়নের পারবয়ারঝাপার গ্রামের মৃত মনিরদ্দীন ফকিরের স্ত্রী ছবিরন নেছা (৮০)।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, এসআই সঞ্জয় দাশ হোম কোয়ারেন্টাইনে আছেন। তাকে রাজারবাগ পুলিশ লাইনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
