পাবনায় করোনার সংক্রমণ বাড়ছে

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৫১

পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বুধবার মারা গেছেন দুই জন। একজন করোনা পজিটিভ এবং অন্য জন করোনা উপসর্গ নিয়ে। নতুন আক্রান্ত হয়েছেন আরো ৭৯ জন। এর মধ্যে রাজশাহী ল্যাবে ৩১ এবং ঢাকায় ৪৮ জনের নমুনায় করোনা পজিটিভ আসে। এ নিয়ে এখন পর্যন্ত পাবনায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৫ জন। চাটমোহর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ জন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান।

পাবনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় চাটমোহরে গত ১৬ এপ্রিল। এদিকে, পিসিআর ল্যাব না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। জেলার ৯ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে পাঠাতে হচ্ছে রাজশাহী অথবা ঢাকা। এতে ফলাফল পেতে বিলম্ব হচ্ছে। বিশেষ করে নমুনা দেওয়ার পর ফলাফল পেতে সময় লাগছে পাঁচ থেকে ১০ দিন পর্যন্ত। পাবনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এখনো ২ হাজারের ওপরে নমুনার ফলাফল আসেনি।