উলিপুরে ইয়াবাসহ চার জন আটক

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৫৩

উলিপুরে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদেরকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো বুড়াবুড়ি ইউনিয়নের সাদীর গ্রামের নাজমুল হুদা (২০), দুর্গাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের জিয়া (৩৫), একই গ্রামের মোন্নাফ আলী (৫০) ও তার ছেলে আলম মিয়া (৩০)। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।