বালিয়াকান্দিতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ভিকটিমের মা বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন। মামলার বাদী বলেন, গত মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজ বাড়ি থেকে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় কয়েক জন। পরে পার্শ্ববর্তী বিলটাকিগাড়া এলাকায় ছয় জন মিলে ধর্ষণ করে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালানো হবে।
