কচুয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৫৫

কচুয়া উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কর্তৃক প্রধান সড়কগুলোতে চলাচল করা সিএনজির ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানছে না চালকরা। জানা যায়, কচুয়া বাজার হতে হাজিগঞ্জ বাজারে ৪০ টাকা, সাচার বাজারে ৪০ টাকা, কালিয়াপাড়ায় ৪০ টাকা ও রহিমানগর বাজারে ২০ টাকা নির্ধারণ করে দেওয়া আছে। এই ভাড়া উপেক্ষা করে ১০ থেকে ২০ টাকা করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে জানিয়েছে যাত্রীরা।  এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, অতিরিক্ত ভাড়া আদায়কারী  চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।