উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ রুবেল শেখ (২০) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বুধবার রাত সোয়া ১১টায় পৌরসভার উত্তর ব্যাপারীহাট কদমতলা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। সে কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার দশমাইল পশ্চিম বাইচর এলাকার রওশন শেখের ছেলে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর এর সত্যতা নিশ্চিত করে জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা দুইটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৩২৮ ও ঢাকা মেট্রো-ড-১৪-২৯৬৯) উত্তর ব্যাপারীহাট কদমতলা এলাকায় থামিয়ে তল্লাশিকালে এসব গাঁজা পাওয়া যায়। এ সময় ট্রাকচালক রুবেলকে আটক করা হলেও অপর ট্রাকের চালকসহ ছয় জন পালিয়ে যায়।
