বরিশালের স্বাস্থ্য খাত উন্নয়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার নগরীর সদর রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশের সমাজতা?ন্ত্রিক দল (বাসদ)। ‘বিনা পরীক্ষায়, বিনা অক্সিজেনে, বিনা চিকিত্সায় কোনো মৃত্যু আমরা চাই না’ স্লোগানকে সামনে রেখে আট দফা দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এ সময় পু?লিশ বাসদ নেতাকর্মী?দের সড়ক থেকে সরে যেতে বললেও বাধা উপেক্ষা করে নির্ধারিত কর্মসূচি পালন করেন তারা। এক পর্যায়ে নেতাকর্মীরা সড়ক অব?রোধ করে রাস্তায় বসে পড়েন এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল সহকারে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে ঘণ্টাব্যাপী ব্যস্ততম ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ কর্মসূচিতে নেতৃবৃন্দ জানান, বরিশালবাসীর দাবিগুলো দ্রুত মানা না হলে আগামীতে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী তার বক্তব্যে বলেন, ‘দেশের আটটি বিভাগের মধ্যে করোনা চিকিত্সায় বরিশাল রয়েছে সর্বনিম্ন স্থানে। ঢাকায় করোনা পরীক্ষার জন্য ল্যাব রয়েছে ৩৮টি, চট্টগ্রামে ৯টি, সদ্যজাত বিভাগ রংপুর ও ময়মনসিংহে দুইটি। অথচ বরিশাল বিভাগের ছয় জেলার কোটি মানুষের চিকিত্সার ভরসাস্থল বরিশাল শেবাচিম হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব রয়েছে মাত্র একটি। সেখানেও রয়েছে নানা সমস্যা। জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জাসদের মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদুল হক মুন্না, কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদের শ্রমিক ফ্রন্টের নেতা শহিদুল ইসলাম, জোহরা রেখা, শ্রমিক নেতা নুরুল হক প্রমুখ।
বিনা সুদে ঋণের দাবিতে
কৃষকদের মানববন্ধন
বরিশালে বিনা সুদে ঋণের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন কৃষকরা। এ সময় বিনা সুদে ঋণ প্রদান, উত্পাদিত পণ্যের লাভজনক মূল্যে নিশ্চিত করাসহ স্বাস্থ্য ও জনবান্ধব বাজেটের দাবি করেন তারা। জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কৃষক নেতা কমরেড আনিসুল ইসলাম সবুজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, কৃষক নেতা কমরেড মোজ্জাম্মেল হক ফিরোজ, নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।
