চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পাঁচটি ল্যাব ও কক্সবাজারের একটি ল্যাবে ৯৭১টি নমুনা পরীক্ষায় আরো ২৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ২২০ জনে। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৬ জন। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানা যায়।
