আবদুল ওয়াদুদ হাওলাদার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আলহাজ আবদুল ওয়াদুদ হাওলাদার (৭৫) মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের বুরুজবাড়িয়া গ্রামে ঈদগা মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে ছিলেন। জানাজায় মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
