জলাবদ্ধতা নিরসনে সিদ্ধিরগঞ্জে পাম্প চালু

আপডেট : ২৫ জুন ২০২০, ২৩:৩০

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের নিম্নাঞ্চল কয়েক দিনের টানাবর্ষণে দুই-পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। রান্নাঘর, ঘরের মেঝে ময়লা পানিতে একাকার। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বাঁধের ভেতরের লাখ লাখ মানুষ। জলাবদ্ধতা নিরসনে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলীর আলোর প্রত্যাশা সংগঠনের যুবকরা নিজ উদ্যোগে গতকাল একটি পানির পাম্প চালু করে। পাম্পের পানি ড্রেজারের পাইপে সরাসরি শীতলক্ষ্যা নদীতে গিয়ে পড়ছে। সংগঠনের সভাপতি সাইফুল জানান, পানিবন্দী মানুষের দুর্ভোগ লাগবে প্রকল্প কর্মকর্তাদের সম্মতিতে নিজেদের খরচে পাম্পটি চালু করেছি। এর আগে গত শুক্রবার বিকল্প ব্যবস্থায় ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় ফেজ) প্রকল্পের কর্মকর্তারা উচ্চক্ষমতা সম্পন্ন দুইটি পাম্প চালু করেন।