ভারতে একদিনেই বজ্রপাতে শতাধিক লোকের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২০, ০০:৫২

ভারতের দুটি রাজ্য বিহার এবং উত্তর প্রদেশে বজ্রপাতে এক দিনেই মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। দুই রাজ্যের সরকার আজ নিশ্চিত করেছে যে বাজ পড়ে বিহারে ৮৩ জন আর উত্তর প্রদেশে ২৪ জন মারা গেছে। বিহারের গোপালগঞ্জ জেলাতেই সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়।সেখানে ১৩ জন মারা গেছেন। এ ছাড়া আরো ২৩ টি জেলা থেকে মানুষের মৃত্যু আর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সব থেকে বেশি মোট ৯ জনের মৃত্যুর খবর জানা গেছে। —বিবিসি