চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় ৫৮ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলো।
বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকার অমেশ চন্দ্র (৬০) ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের গৃহবধূ শামছুন নাহার রুমা (৩৫) জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, অমেশ চন্দ্র নমুনা সংগ্রহ করা যায়নি। বিলম্বে খবর দেয়ায় নমুনা নেয়া যায়নি তবে শামসুন্নাহার রুমার নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান,করোনা উপসর্গে মৃত এসব ব্যক্তিদের উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে দাফন কার্য সম্পাদন করেছেন।
ইত্তেফাক/এমআরএম
