বিনামূল্যে সুশান্ত শিং রাজপুত

আপডেট : ২৬ জুন ২০২০, ২০:২০

বিনোদন ডেস্ক

 

সদ্যপ্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যময় মৃত্যুতে শোকাহত সকল শ্রেণির মানুষ। এখনও তাকে হারানোর শোক ভুলতে পারেননি তার ভক্তরা। এবার মুক্তি পেতে যাচ্ছে এই নায়কের শেষ সিনেমা। ‘ফল্ট ইন আওয়ার স্টার্স’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবিটি। আগামী ২৪ জুলাই এটি মুক্তি পেতে চলেছে হটস্টার ডিজনি ওটিটি প্লাটফর্মে। সুশান্ত সিং রাজপুতকে সম্মান জানানোর জন্য এই ছবিটি হটস্টারে বিনামূল্যেই দেখা যাবে বলে জানা গেছে। তাই সাবস্ক্রাইবার না হলেও এই ছবিটি যে কেউই দেখতে পারবেন। সিনেমাটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। ছবিটি মে মাসে মুুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা হলে। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় মুক্তি। এই ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জনা সঙ্গী ও স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা ইনস্টাগ্রামে এরই ভেতরে দিল বেচারার পোস্টারটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা, আশা এবং অফুরন্ত স্মৃতি নিয়ে তৈরি একটি গল্প।’