ঈশ্বরদীতে করোনার নমুনা সংগ্রহ বন্ধ!

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:০৭

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ আবারও বন্ধ হয়ে গেছে। করোনা টেস্টের কিট না থাকার কারণে গত সপ্তাহে সংগৃহীত ছয় শতাধিক নমুনা এখনো রাজশাহী বা ঢাকাতে পাঠানো সম্ভব হয়নি। নমুনা সংগ্রহের জন্য সরকারি এ্যাম্পুল ও স্টিক এখনো আসেনি। ঈশ্বরদীতে করোনার নমুনা পরীক্ষা সংক্রান্ত এসব সমস্যার কথা জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান। ডা. আসমা খান জানান, রাজশাহী ও ঢাকা ল্যাবে করোনা পরীক্ষার কিটের সংকট সৃষ্টি হয়েছে। এই কারণে গত ২৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহে ছয় শতাধিক সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো সম্ভব হয়নি।