স্বরূপকাঠিতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:০৯

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা 

স্বরূপকাঠিতে মাসুম নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আউরিয়া এলাকার দফাদারবাড়ি মসজিদ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মাসুম উপজেলার জগন্নাথকাঠি গ্রামের আব্দুল মন্নান মিয়ার ছেলে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সে মানসিক ভারসাম্যহীন ছিল। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।