বালিয়াকান্দিতে ধর্ষণ মামলায় ছয় জন গ্রেফতার

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:০৯

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

বালিয়াকান্দিতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় বৃহস্পতিবার রাতে ছয় জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: উপজেলার বহরপুর ইউনিয়নের বারু গ্রামের রনি শেখ (২৫), আল আমিন মন্ডল (১৬), মহিউদ্দিন ব্যাপারী (১৬), নতুনচর গ্রামের নাহিদ খান (১৮), আশ্চার্যপুর গ্রামের নিরু সেখ (২৫) ও রুবেল ব্যাপারী (২৫)।

শুক্রবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, বৃহস্পতিবার ঐ ছাত্রীর মা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে এ দিন রাতেই আমরা বহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি।