গৃহবধূকে ব্ল্যাকমেইল গ্রেফতার ৪

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:১১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় এক বাড়িতে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের সানি মুন্সী, শাওন হোসেন, মারুফ বিল্লাহ ও চাকলাপাড়া এলাকার সোহান হোসেন। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোয়েন্দা পুলিশ  বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভিডিও ধারণকারী মোবাইল ফোন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।