ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বৃটেনের বেরিয়ে যাওয়া নিয়ে (ব্রেক্সিট) গণভোটের চার বছর পরও যুক্তরাজ্যের পুঁজিবাজার সমসাময়িক বাজারগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। যখনই কিছুটা ঘুরে দাঁড়াচ্ছিল ঠিক তখনই নোভেল করোনা ভাইরাসের আঘাত। যুক্তরাজ্যের পুঁজিবাজারের ব্লু-চিপ সূচক এফটিএসই-১০০-এর পারফরম্যান্স অন্যান্য শীর্ষ সূচকের চেয়ে অনেক কম। ডলারভিত্তিক লেনদেনের পারফরম্যান্স হচ্ছে এটি চার বছর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। চলতি মাসে ব্যাংক অব আমেরিকা পরিচালিত ফান্ড ম্যানেজার সার্ভে অনুযায়ী, যুক্তরাজ্য এখন তহবিল ব্যবস্থাপকদের কাছে সবচেয়ে অপছন্দের একটি বাজার।
