বেতাগীতে স্ত্রীসহ ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৩৩
বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট ২০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন এবং আক্রান্ত এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীসহ মোট সাতজন সুস্থ হয়েছেন। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা ডা. রবীন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত দুইজনের নমুনা ১৪ জুন সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শুক্রবার রাতে তাদের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ইতোমধ্যে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। ইত্তেফাক/কেকে