বিশেষ প্রতিনিধি
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ফেরদৌসী ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বর্তমানে ঢাকার সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবনে) আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছেন। গত ২২ জুন তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। ২৪ জুন রিপোর্ট পজিটিভ আসে।
ফেরদৌসী ইসলাম বলেন, ‘জ্বরসহ কিছু উপসর্গ রয়েছে। তবে জ্বর আগের তুলনায় কম। আমার পরিবারের অন্য সদস্যদেরও জ্বর দেখা দিয়েছে। তাদের নমুনা গতকাল পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।’
