শাহ মোখলেসুর রহমানের চেহলাম আজ

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৪১

মানিকগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত সূফী সাধক ও  ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের গদিনশিন পীর শাহ মোখলেছুর রহমানের চেহলাম আজ ২৭ জুন। এ উপলক্ষ্যে আজ শনিবার মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ীতে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মানিকগঞ্জের বরেণ্য ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী, মানব সেবার অগ্রদূত শাহ মোখলেছুর রহমান ৮১ বছর বয়সে গত ২০ মে বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ আলয় গড়পাড়া ইমামবাড়ীতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।