এই সময়ের ছড়া
আহসান মালেক
বিশ্ব এখন টালমাটাল
চলছে করুণ ক্রান্তিকাল।
কভিড উনিশ—এ ভাইরাস
মানব জীবন করছে গ্রাস।
ভয় জাগানো শঙ্কাতে
কাটছে সময় সব খাতে!
যতই প্রভাবশালী হোক
যাচ্ছে না বাদ কোনো লোক।
মেলামেশা বেড়ানো
সবার উচিত এড়ানো।
হাত ধোয়া চাই বারে বার
হোক না ঘরেই দিন গুজার।
নিয়ম মেনে চললে পর
থাকবে ভালো পরস্পর।
হই যদি আজ সচেতন
উড়বে প্রাণের জয়কেতন।
