ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। তার পক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, আসকের চেয়ারম্যান এবং ঐ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে এই গ্রন্থ ও অভিনন্দনপত্র তুলে দেন। তিনি শিক্ষার্থীদের গ্রন্থটি পাঠে উদ্বুদ্ধ করেন। পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান বিপ্লব, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুর রহমান, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাফুজুল হক শাহীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
