সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
করোনা ঝুঁকি থেকে স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় সাংবাদিকদের জন্য মাস্ক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে এ মাস্ক তুলে দেন তিনি । এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁও থানা, কাচপুর হাইওয়ে পুলিশ, সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা প্রশাসনসহ সেচ্ছাসেবী সদস্যদের মধ্যেও মাস্ক বিতরণ করেন তিনি।
