পুনরায় নইম গওহরের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট : ২৭ জুন ২০২০, ০০:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদক বিজয়ী গীতিকার প্রয়াত নইম গওহরের পরিবারের প্রতি আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি তার পরিবারের সদস্যদের ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবারটিকে একটি প্লট অথবা ফ্ল্যাট প্রদানের জন্যও সংশ্লিষ্ট মহলকে নির্দেশনা প্রদান করেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার কর্মকর্তাদের মাধ্যমে অনুদানের ৫ লাখ টাকা নইম গওহরের অসুস্থ স্ত্রী রাজিয়া গওহরের উত্তরার বাড়িতে পাঠিয়ে দেন।’ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ২০১৬ সালেও নইম গওহরের পরিবারকে অনুদান হিসেবে ২৫ লাখ টাকা প্রদান করেছিলেন এবং তখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের জন্য একটি ফ্ল্যাট অথবা প্লট বরাদ্দের নির্দেশ দেন।