পিরোজপুরের নতুন রোড, নিয়ারহাট ও নেছারাবাদ বাজারে বৃহস্পতিবার কোস্ট গার্ড কন্টিনজেন্ট ও মত্স্য কর্মকর্তার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে একটি দোকানের গুদাম হতে প্রায় ২১ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা কারেন্ট জালের বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। জব্দকৃত কারেন্ট জাল মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করে কোস্ট গার্ড।
