সোমবার মন্ত্রীসভার শপথ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:০২

আগামী সোমবার নতুন মন্ত্রীসভার শপথ অনুষ্ঠিত হবে। এদিন বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে এ শপথ বাক্য পাঠ করাবেন। আজ বৃহস্পতিবার বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করে।  

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়া আওয়ামী লীগকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। 

আজ বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে পৌঁছান শেখ হাসিনা। 

আরও পড়ুনঃ এই প্রথম চাঁদের অন্ধকার অংশে নামলো রোবটযান, চীনের চমক

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাৎ।

ইত্তেফাক/কেকে