শীতের হাওয়া

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৯:০৬

হেমন্তের শেষে এল শীত। শীতের সকালে সারাদেশ যেন কুয়াশার চাদরে ঢাকা। শীতের সকালে কুয়াশা বেশি পড়লে, গ্রামের লোকজন বলে, বউ পালানো কুয়াশা। গ্রাম-গঞ্জে, বাড়ি-রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ। গাছি বিকালে গাছ কাটে। গাছের গলায় কলসি বাঁধে। পরদিন সকালবেলা খেজুর গাছ থেকে কলসি নামায়। খেজুর গাছের কস, আমরা বলি রস। গ্রাম-গঞ্জে খেজুরগুড়ের ভাপা, পুলি পিঠা খেতে বেজায় মিঠা। সকালবেলা খেজুররসের শিন্নি খেতে বড় মিষ্টি। এই সৃষ্টি আমরা ধরে রাখতে চাই। বেশি করে গাছ-গাছালি লাগাই। যদি সুস্থ থাকতে চান—শীতে বেশি বেশি শাক-সবজি খান।

লেখা ও আঁকা :

লোপা মনি

পঞ্চম শ্রেণি, মোহাম্মদবাদ ব্রাইড স্টার স্কুল এন্ড কলেজ, ঢাকা